,

মহরতে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান, জানালেন শুভ কামনা

news-image

বিনোদন প্রতিবেদক : মহরতের মধ্য দিয়ে এফডিসিতে শুরু হলো অপু বিশ্বাস ও জয় চৌধুরীর নতুন সিনেমা ‘ট্র্যাপ : দ্য আনটোল্ড স্টোরি’র কাজ। মহরতে শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সিনেমার শুভ কামনা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আমি বলে আসছি- সিনেমার উন্নয়ন কাজে থাকবো। ছবির শুরু এবং মুক্তির সময় প্রচারণায় অংশ নেব। তারই ধারাবাহিকতায় ব্যস্ততা থাকা সত্ত্বেও জায়েদ খানকে সঙ্গে নিয়ে অপু-জয়ের নতুন এই ছবির মহরত অনুষ্ঠানে হাজির হয়েছি।’

জায়েদ খান বলেন, ‘আমি সব সময় বলি আমার মাথার উপর চারটি পিলার। শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল ভাই। এবারের কমিটিতে তারা ছাড়া আরও আছেন গুণী অনেক শিল্পী। আমার মনে হয় এবারের মতো শক্তিশালী কমিটি শিল্পী সমিতিতে আর কখনো হয়নি। অপু-জয়ের নতুন সিনেমার জন্য শুভ কামনা।’

এদিকে, সায়েন্স ফিকশন ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করছেন দ্বীন ইসলাম। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন অপু-জয়। আর এই লটের শুটিং চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রথম দু’দিন এফডিসি, তারপর ঢাকার উত্তরায় শুটিং করে আবার এফডিসিতে এর কাজ হবে বলে জানালেন পরিচালক।

এর আগে অপু বিশ্বাস জানান, সায়েন্স ফিকশন ধাঁচের গল্পের সিনেমায় এবারই প্রথম অভিনয় করছেন অপু। এই সময়ে হ্যাকিং-এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। সেসব গল্পই উঠে আসবে সিনেমায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য