,

নাসির-অমির বিরুদ্ধে চার্জশুনানি ১৯ এপ্রিল

news-image

আদালত প্রতিবেদক : যৌন হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় নাসির উদ্দিন মাহমুদসহ তিন জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির দিন আগামী ১৯ এপ্রিল ধার্য করেছেন ট্রাব্যুনাল। আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এ তারিখ ঠিক করেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত। শহিদুল আলম পলাতক থাকায় আদালত ওইদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ৩ মার্চ ধার্য করেন আদালত। কিন্তু শহিদুল আলম ধার্য তারিখের আগেই আত্মসমর্পণ করে জামিন পান। এদিন তিন আসামিই আদালতে হাজিরা দেন। এরপর আদালত চার্জশুনানির তারিখ ধার্য করেন।

এরআগে গত বছর ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য