,

সমন্বিত ৯ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

news-image

নিউজ ডেস্ক : সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৮ সালভিত্তিক অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদে এমসিকিউ পরীক্ষায় ২০ হাজার ৮০৬ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে https://erecruitment.bb.org.bd/openpdf.php

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর ১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র দেয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য