,

তুমুল যুদ্ধের মধ্যেই কনেকে নিয়ে দেশে ফিরলেন ভারতীয় যুবক

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন নাম নিতেই সবার চোখে ভেসে ওঠে এমন একটি দেশ- যার বাতাসে বারুদের গন্ধ, আকাশে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ঝলকানি। এমন যুদ্ধক্ষেত্রে প্রেমের গল্প লিখলেন এক ভারতীয় তরুণ ও এক ইউক্রেনীয় তরুণী, যা হার মানালো সিনেমার গল্পকেও। তবে এখানেই গল্পের শেষ না। রাশিয়া-ইউক্রেনের তুমুল যুদ্ধের মধ্যেই বিয়ে করে অক্ষত অবস্থায় ভারতে চলে এসেছেন তারা। স্থানীয় ‘সংবাদ প্রতিদিন’ এই খবর জানিয়েছে।

গল্পের নায়ক ভারতীয় তরুণ- প্রতীক। তিনি হায়দরাবাদের বাসিন্দা। নায়িকা ইউক্রেনের মেয়ে লুবভ। যেদিন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মাটি কেঁপে উঠল, ঠিক তার আগের দিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেন প্রতীক ও লুবভ।

প্রতীকের বিয়ের কথা আগেই জানত তার পরিবার। তাই হায়দরাবাদে বাড়ির লোকজন পূর্বপরিকল্পনা অনুযায়ী রিসিপশনের আয়োজন করে ঠিক কয়েকদিন পর। কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ বাঁচিয়ে ভারতে ফেরা ছিল তাদের জন্য একটি চ্যালেঞ্জ।

বিয়ের পর অনেক দিন ইউক্রেনের মাটিতে আটকা পড়ে থাকলেও এই চ্যালেঞ্জে জয়ী হতে শেষ পর্যন্ত সক্ষম হন তারা। সময়মতো দেশে ফিরে চিলকুর বালাজি মন্দিরে আরেকবার বিয়ে করেন ভারতের প্রতীক ও ইউক্রেনের লুবভ।

বিয়েতে উপস্থিত ছিলেন- প্রতীকের বাবা মালিকার্জুন রাও ও মা পদ্মজা। যদিও লুবভের পরিবারের কেউ আসতে পারেননি। অব্যাহত রুশ আগ্রাসনে সবার ইউক্রেন ত্যাগ করা মোটেও সহজ নয়। তাই প্রতীক শুধু তার জীবনসঙ্গীকে নিয়ে ভারতে ফিরে আসেন।

প্রতীক ও লুবভ নিরাপদে ভারতে আসতে পারলেও সবাই কিন্তু তা পারছেন না। এখনো অসংখ্য ভারতীয় আটকে রয়েছেন রাজধানী কিয়েভ শহরসহ গোটা ইউক্রেনে।

এ বিষয় সমাধানের জন্য চার কেন্দ্রীয় মন্ত্রীকেও ইউক্রেন সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতো জটিল পরিস্থিতিতেও প্রতীক আর লুবভ যখন ভারতের মাটিতে পা ফেলতে সক্ষম হন, তখন অনেকেই মনে করেন শুধু ভালোবাসার জোরেই এমনটা সম্ভব হয়েছে!

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য