বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটাধিকার রক্ষার অঙ্গীকার ‘ফাঁকা বুলি’ নয় : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোটাধিকার রক্ষার অঙ্গীকার শুধু ফাঁকা বুলি নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার বিকেলে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিইসি এ মন্তব্য করেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

সিইসি বলেন, ‘কমিশন একটা অঙ্গীকার করে ফেলেছে। যদি করা হয়, সে অঙ্গীকার অন্তরে ধারণ করতে হয়। পালন করতে হয়। না হলে আমরা মিথ্যাচার করব। চেষ্টা অন্তত করতে হবে, সফল না-ও হতে পারি। কিন্তু গণমানুষের যে ভোটাধিকার, সেটা বাস্তবায়নের সাংবিধানিক দায়িত্ব আমাদের পালন করতে হবে।’

সিইসি বলেন, ‘ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাধাবিপত্তির মুখোমুখি হতে পারেন। সে ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি প্রতিশ্রুতি আছে এবং থাকতে হবে যে ইসি তাদের পাশে দাঁড়াবে, যাতে মুক্তভাবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

সিইসি আরও বলেন, ‘এই অঙ্গীকার সব সময়ের জন্য। এটা অন্তরে লালন করতে হবে। ভোটারদেরও এই চেতনা বহন করতে হবে যে, ভোটাধিকার শুধু একটি অধিকার নয়, এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

ইসির কর্মকর্তাদের উদ্দেশে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণের যে পারসেপশন, সেটা সাংবাদিক বন্ধুরা লিখতেই থাকবেন। তাদের আমরা বাধা দিতে পারব না। দেখাতে হবে যে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অন্তত চেষ্টা করেছি। আমরা যদি কোনো অপকর্মের সঙ্গে সংযুক্ত হয়ে যাই, তাহলে তা প্রচণ্ড রকম দুর্নীতি হবে। যেটা ক্ষমার অযোগ্য।’

অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সিইসির নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।

মোট ভোটার ১১ কোটি ৩২ লাখের বেশি

আজ জাতীয় ভোটার দিবসে ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করে ইসি। গত এক বছরে তালিকায় যুক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন নতুন ভোটার। এ বছর ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৪০ শতাংশ।

এখন দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, আর নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৪৫৪ জন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা