,

দেশ ছেড়ে কোথায় পালাচ্ছেন ইক্রেনের লাখ লাখ বাসিন্দা?

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রায় ৬ লাখের বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিরাপদ আশ্রয়ের খোঁজে রাশিয়ানদের আক্রমণের মুখে ঘরবাড়ি ছেড়ে কোথায় পালাচ্ছে ইউক্রেনিয়ানরা? জানা গেছে, ইউক্রেনের সঙ্গে সীমান্ত রয়েছে ৭টি দেশের। তাদের মধ্যে হামলাকারী রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছে বেলারুশও। বাকি পাঁচ প্রতিবেশী দেশ- পোল্যান্ড, মলদোভা, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়াতে আশ্রয় নিচ্ছে ইউক্রেনের বাসিন্দারা।

ন্যাশনস রিফিউজি এজেন্সির (ইউএনএইচসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৬ লাখ ৮০ হাজার অধিবাসী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। তার মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ২ লাখ ৮১ হাজার ইউক্রেনিয়ান। ৮৪ হাজার ৫০০ জনের বেশি প্রবেশে করেছে হাঙ্গেরিতে। প্রায় ৩৬ হাজার ৪০০ জন মলদোভায়, রোমানিয়ায় ৩২ হাজার ৫০০ জনের বেশি এবং স্লোভাকিয়ায় প্রায় ৩০ হাজার ইউক্রেনিয়ান আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআর-এর মুখপাত্র শাবিয়া মান্টু জানান, অজ্ঞাত অনেকে বিভিন্ন দেশে পালিয়ে গেছে।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই ইউক্রেনে সংঘাত চলছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য