,

কাল থেকে অপু-জয়ের নতুন মিশন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। সম্প্রতি কাজ করেছেন সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। যা এখন সম্পাদনার টেবিলে। এবার আবারও এই জুটিকে পাওয়া যাবে নতুন সিনেমায়। নাম ‘ট্র্যাপ’।

সাইন্স ফিকশন ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করছেন দ্বীন ইসলাম। আর আগামীকাল বৃহস্পতিবার থেকেই এফডিসিতে শুরু হচ্ছে এর শুটিং।

জয় চৌধুরী বলেন, ‘আজ এফডিসির অফিস বিল্ডিং সংলগ্ন “ট্র্যাপ” সিনেমার শুটিং শুরু করব। এটি আমাদের দ্বিতীয় সিনেমা। এই লটের শুটিং আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।’

অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার সাইন্স ফিকশন ধাঁচের গল্পের ছবিতে অভিনয় করছি। গল্পটিতে দারুণ মেসেজও রয়েছে। এই সময়ে হ্যাকিং-এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে। আশা করি, দর্শকদের গল্পটি পছন্দ হবে।’

এদিকে, এই জুটির ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় আরও অভিনয় করেছেন-আশিক চৌধুরী-সেতু জুটি অভিনয় করছেন। এ ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য