,

রুশ আগ্রাসন নিয়ে যা বললেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : কংগ্রেসের ‘বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসির আহ্বানে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ভাষণ শুরু করেন তিনি। শুরুতেই সমবেত আইনপ্রণেতাদের শুভেচ্ছা জানানোর পর ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ভাষণে জো বাইডেন ইউক্রেনে আগ্রাসনের জন্য ভ্লাদিমির পুতিনকেই দায়ী করেন। রুশ নেতা এই আগ্রাসনের কারণে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্য দিতে থাকবেন বলেও মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন।

বাইডেন বলেন, ‘ইতিহাসে দেখা গেছে, যখন আগ্রাসনের জন্য স্বৈরশাসকদের মূল্য দিতে হয়নি তখন তারা আরও বিশৃঙ্খলার কারণ হয়েছে।’ রাশিয়ার ‘পূর্বনির্ধারিত এবং উসকানিহীন’ হামলার নিন্দা জানিয়েছে। বাইডেন বলেন ‘স্বাধীনতা প্রিয় দেশগুলো’ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন ভুল ছিলেন। আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘ছয়দিন আগে, রাশিয়ার ভ্লাদিমির পুতিন উদার বিশ্বের ভিত্তি নাড়িয়ে দিতে চেয়েছিলেন, ভেবেছিলেন তিনি হুমকির পথ ধরে তাদের নত করে ফেলবে। তবে তার হিসাব ভুল ছিল।’

ইউক্রেনীয় জনগণকে শক্তির দেয়াল হিসেবে আখ্যা দেন বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনীয় জনগণের প্রশংসা করেন তিনি। কংগ্রেসে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে দাঁড়িয়ে আইনপ্রণেতাদের স্বীকৃতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ রাতে এই চেম্বারে উপস্থিত সকলেই চলুন ইউক্রেন এবং পুরো পৃথিবীকে একটি সন্দেহাতীত সংকেত পাঠাই।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য