,

৭ বছরের কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর

news-image

বিনোদন প্রতিবেদক : আইনি ঝামেলায় পড়লেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার নামে দায়ের হয়েছে মামলা। অভিযোগ প্রমাণিত হলে অভিনেত্রীর ৭ বছরের কারাদ- পর্যন্ত হতে পারে। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী।

ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো।’ যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলেস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে। ওই সময়েই ছবিটি নিয়ে তোপের মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এবার পড়লেন আইনের গ্যাঁড়াকলে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

শ্রাবন্তীর আইনজীবী এসকে হাবিবউদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। এর পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এ বিষয়ে ভারতের বন দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন তা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বন দপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বন্যপ্রাণী সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য