,

নেতৃত্ব শূন্যতায় নির্বাচনে ভয় বিএনপির

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপির নেতৃত্ব। তাই নেতৃত্ব শূন্যতার কারণে তারা আগামী নির্বাচনে যেতে ভয় পায় এবং নির্বাচন নিয়ে নানা তালবাহানা করে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।

মঙ্গলবার নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলেনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির প্রধান দুই নেতার একজন দুর্নীতির দায়ে দণ্ডিত আরেকজন দেশ থেকে পলাতক। এই অবস্থায় কে হবে তাদের নেতা? আমাদের যেমন আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাবিশ্ব তাকে সম্মান করে।

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি আরও বলেন, এই দেশে যাতে রাজাকার, আলবদর ও তাদের দোসররা কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে সেই কারণে আমরা দলকে তৃণমূল থেকে শক্তিশালী করছি সম্মেলনের মাধ্যমে।

তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। নিশ্চয়ই তারা একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেবেন এবং তাতে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সামনে নির্বাচন। তাই দেশে বিদেশে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। সরকারের উন্নয়ন ও অর্জনকে খাটো করার চেষ্টা চলছে। অথচ শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিভিন্ন উন্নয়ন সূচকে প্রতিবেশী দেশগুলোর থেকে অনেক এগিয়ে। উন্নয়নকে অব্যাহত রাখতে এবং দেশকে এগিয়ে নিতে দলকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হবে। কারণ আওয়ামী লীগ ভাল থাকলে দেশ ভালো থাকবে, আওয়ামী লীগ ভালো থাকলে শেখ হাসিনা ভালো থাকবেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ভজন সরকার।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি এবং উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য নেত্রকোনা সদর ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সদর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আতাউর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান নির্বাচিত হয়েছেন। এই সময় অর্পিতা খানম সুমিকে সভাপতি এবং টিটু দত্ত রায়কে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য