,

দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক দলের চাপ নেই : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক দলের চাপ নেই বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তাদের দায়িত্ব পালনে কোন রাজনৈতিক দলের চাপ নেই।’

কোন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে কে কি বললো সেটা বিষয় না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। তারা আশা করছেন, এই নির্বাচন কমিশনারের অধীনে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য