,

বাণিজ্যমন্ত্রী ও মন্ত্রণালয় ব্যর্থ : কাদের মির্জা

news-image

নোয়াখালী প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার মন্ত্রণালয় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। গতকাল রোববার রাত ৮টায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘হঠাৎ কোন কারণ ছাড়া বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি প্রমাণ করে দেশের ব্যবসায়ী কিংবা বাজারের উপর বাণিজ্য মন্ত্রণালয়ের কোন নিয়ন্ত্রণ নেই। বরং ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে বাণিজ্য মন্ত্রণালয়।’

কাদের মির্জা বলেন, ‘মন্ত্রী (ওবায়দুল কাদের) শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর থেকে ওনার অগোচরে তার স্ত্রীর পরোক্ষ নিয়ন্ত্রণে লুটপাট করে খাচ্ছে এ মন্ত্রণালয়ের কথিত কর্মকর্তা কর্মচারীরা।’

তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি? সেমিনারে বসে চেয়ারে ঘুমানো। আর কিছুদিন পর পর গণমাধ্যমে গণবাণী শুনাবেন। আর ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে এ দেশের মানুষের নিয়ন্ত্রণ অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দিবেন। যখন ইচ্ছা দ্রব্যমূল্য বৃদ্ধি করবে, যখন ইচ্ছা কমাবে। কমানোর তো প্রশ্নই আসে না। একবার বৃদ্ধি করলে তা কমানোর কথা ভুলে নাকে তেল দিয়ে ঘুমাতে থাকে।’

কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কথিত অনুগত এমপি নিজাম হাজারী কোম্পানীগঞ্জে গত ৭ ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র সন্ত্রাসীদেরকে দিয়ে ত্রাস সৃষ্টি করেছে। আপনার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা লোক নানান কথা বলে। সে হচ্ছে আলাউদ্দিন নাসিমের পা চাটা….। ওবায়দুল কাদের সাহেবের স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে আজকে ওবায়দুল কাদের সাহেবের স্ত্রীর নির্দেশে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য নিজাম হাজারী চক্রান্ত করছে।’

 

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের