,

নকল করতে অস্ত্রোপচারের মাধ্যমে কানে ব্লুটুথ হেডফোন স্থাপন!

news-image

নিউজ ডেস্ক : নকল করার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে কানে ব্লুটুথ হেডফোন স্থাপন করেও ধরা পড়েছেন ভারতের এক কলেজ শিক্ষার্থী। একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে এ ঘটনার তদন্ত করার জন্য। খবর আনন্দবাজার।

তদন্তের রিপোর্ট পাওয়ার পরই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে কি না।

জানা গেছে, এক বেসরকারি ডাক্তারি কলেজের ৭৮ জন শিক্ষার্থী মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন। কলেজের ডিন সঞ্জয় দীক্ষিত জানান, বাইরে থেকে আসা পরীক্ষার্থীদের মধ্যে একজনকে দেখে সন্দেহ করেন পরীক্ষকরা।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পরীক্ষকরার। জিজ্ঞাসাবাদের পর তার প্যান্টের পকেট থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়, যা ব্লুটুথের মাধ্যমে একটি হেডফোনের সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু প্রাথমিকভাবে পরীক্ষা করার পরও ওই পরীক্ষার্থীর কাছ থেকে কোনো হেডফোন উদ্ধার করা যায়নি। বেশ খানিকক্ষণ পর একজন পরীক্ষক ওই পরীক্ষার্থীর কানে দেহের চামড়ার রঙের ব্লুটুথ হেডফোনটি দেখতে পান।

জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ওই পরীক্ষার্থী এক ইএনটি বিশেষজ্ঞের সাহায্যে অস্ত্রোপচারের মাধ্যমে কানে হেডফোনটি লাগিয়েছেন।

এসময় ওই পরীক্ষার্থীর সঙ্গে অন্য আরও একজন নকল করতে গিয়ে ধরা পড়েন। তার কাছ থেকেও ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। এসময় পরীক্ষকরা সব ডিভাইস বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্যে পাঠিয়ে দিয়েছেন। এরপর একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে ঘটনার তদন্ত করার জন্য।

জানা গেছে, কলেজে ভর্তির পর থেকে গত ১১ বছর ধরে ফাইনাল পরীক্ষায় পাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই শিক্ষার্থী। তবে, ব্যর্থ হচ্ছিলেন প্রতিবারই। এ বছরই ছিল তার শেষ সুযোগ। নকল করতে গিয়ে নিজের শরীরে অস্ত্রোপচার করানোর এ অভিনব কায়দায়ও শেষ রক্ষা হলো না এই শিক্ষার্থীর।

বাংলাদেশ জার্নাল/পিএল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য