,

পবিত্র শবেমেরাজ আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবেমেরাজ আজ। ধর্মপ্রাণ মুসলমানরা এ মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী, যা সচরাচর শবেমেরাজ হিসেবে আখ্যায়িত হয়। ইসলামের নবী মুহাম্মদের (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং ¯্রষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটি সেই রাত।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হজরত মুহাম্মদের (সা.) নবুওয়াতপ্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিষ্টাব্দ) ২৬ রজব রাতে হজরত

জিব্রাইলের (আ.) সঙ্গে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের ওপর আরশে আজিমে আল্লাহ তাআলার দিদার লাভ করেন। সেই সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম দেন। এ যাত্রায় মুহাম্মদ (সা.) অবলোকন করেন সৃষ্টিজগতের সব কিছুর অপার রহস্য। প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করেন। নবী করিম (সা.)-এর মিরাজের রাতের এ ঘটনা স্মরণে ধর্মপ্রাণ মুসলমান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি কাটান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবেমেরাজ উদ্যাপন উপলক্ষে আজ দুপুর দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবেমেরাজ’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য