বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে যে নির্দেশ দিলেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : নিজ দেশের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে পুতিন এ নির্দেশ দিয়েছেন বলে আজ রোববার জানিয়েছে দেশটির বর্তা সংস্থা তাস।

বর্তা সংস্থাটি জানিয়েছে, পুতিন এক বিবৃতিতে বলেছেন, ‘ন্যাটোর নেতৃস্থানীয় দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক বিবৃতি দেওয়ার অনুমতি দিচ্ছে। তাই আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে রাশিয়ান সেনাবাহিনীর প্রতিরোধ বাহিনীকে যুদ্ধকালীন সময়ের বিশেষ অবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি।’

পুতিন তার বিবৃতিতে ‘যুদ্ধের দায়িত্বের বিশেষ মোড’-এর কথা বলেছেন। তবে তার এই বক্তব্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর আগে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে হস্তক্ষেপ না করতে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। তিনি বলেছেন, এর ফলে এমন পরিণতি হতে পারে যা তারা কখনও দেখেনি। পুতিনের এমন বক্তব্যকে পরমাণু যুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকদের অনেকেই।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল