,

রাশিয়ার আগ্রাসন ‘গণহত্যার’ শামিল : জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে সেটিকে ‘গণহত্যার’শামিল বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। সেই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্স জানায়, রোববার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমা ফেলতে চলেছে। তারা আমাদের শিশুদের নির্দয়ভাবে হত্যা করতে চাইছে। আমাদের দেশে একটি অশুভ শক্তির তাণ্ডব চলছে, যাকে অনতিবিলম্বে বিনাশ করা প্রয়োজন।’

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড গণহত্যার শামিল।’

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখলে নিয়েছে রাশিয়া। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল শনিবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখলে নেয় রুশ সৈন্যরা। আজ রোববার নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক শহর দখল করে তারা।

এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য