,

মাদক উদ্ধারে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অভিযানে গত ১৪ মাসে প্রায় ১৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। রোববার দুুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুর রহমান। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মাদক উদ্ধারে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। মাদককারবারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৬৪০ টাকার গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় ১ হাজার ৮০৯টি মামলায় ২ হাজার ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মো. শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান ও বিশেষ শাখার (এসবি) ডিআইও-১ ইমতিয়াজ আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন ইলেট্রিক মিডিয়া, প্রিন্ট ও ওনলাইন পএিকার জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য