,

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিকী ফাঁসি কর্মসূচি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিকী ফাঁসি কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিকী ফাঁসিতে আন্দোলনরত ৬ শিক্ষার্থী আসামি সাজেন। জল্লাদ হন তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান হৃদয় আর বিচারক হন একই বর্ষের শিক্ষার্থী শেখ ফাহিম।

পরে জল্লাদ প্রতীকি আসামিদের মুখে কালো কাপড় বেধে গলায় ফাঁসির দঁড়ি পড়িয়ে দেন। এরপর বিচারক ফাঁসির আদেশ দিলে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়।

পরে আন্দোলনস্থল থেকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য