,

জামালপুরে আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

news-image

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে এক কৃষক পরিবারের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদের মুন্সিপাড়া গ্রামে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল।

স্থানীয়রা জানায়, উপজেলার সিরাজাবাদের মুন্সিপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক জুমুর আলী অন্য লোকের জমি বর্গা নিয়ে চাষাবাদ ও ধার দেনা করে তিনটি গবাদি পশু কিনে সংসার চালান। আর তা থেকে যা রোজগার হয় তা দিয়ে একটি টিনের চৌচালা ঘর ও একটি গোয়াল ঘর নির্মাণ করেন তিনি। তা থেকে সংসার ভালোই চলছিল তার। হঠাৎ করে আজ ভোরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় তার সুখের সংসার। পরে স্থানীয়দের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরে থাকা ধান, চাল, কাপড়, আসবাবপত্রসহ উপার্জনের শেষ সম্বল তিনটি গবাদি পশু পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জুমুর আলীর।

খবর পেয়ে পলবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল আজ সকালেই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান এবং তাদের সমবেদনা জানান। একই সঙ্গে তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য