রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কে বসে ককটেল বানাচ্ছেন ইউক্রেনের নারীরা

news-image

অনলাইন ডেস্ক : কাজ শেষে একটি নাচের ক্লাস ও পার্টির পরিকল্পনা করেছিলেন ইংরেজির শিক্ষক এরিনা। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবে রূপ পায়নি। ওইদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের ইউক্রেনে হামলার নির্দেশ দেন। ফলে সেই নাচের ক্লাস ও পার্টি আর করা হয়নি এরিনার। তবে সেই পরিকল্পনার তিন দিন পর তিনি এখন যা করছেন তাতে চমকে যাবেন অনেকেই।

বিবিসি জানিয়েছে, ইংরেজির এই শিক্ষিকা এখন একটি পার্কে মলটভ ককটেল (পেট্রোল বোমা) তৈরি করছেন। আরও বহু নারীর সঙ্গে ঘাসের ওপর কুঁকড়ে থেকে ককটেল বানিয়ে যাচ্ছেন এরিনা। এমন দৃশ্য ইউরোপের অধিকাংশ মানুষের কাছেই অকল্পনীয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে এরিনারা এখন রুশ সেনাদের অগ্রসর হওয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এরিনা বলেন, ‌কেউ ভাবেনি আমরা এভাবে দিন কাটাব। মনে হচ্ছে এখন এই কাজটি করাই একমাত্র গুরুত্বপূর্ণ। কথাগুলো যখন বলছিলেন, এই শিক্ষকের মুখ ও চুল পলিস্টাইরিনের সাদা ধুলোয় মেখে ছিল।

তিনি বলেন, এটা বেশ ভয়ংকর। সত্যিই বুঝতে পারছি না আমরা কি করছি। আমাদের কিছু করা দরকার।

এরিনার কয়েক মিটার দূরে থাকা এলেনা ও ইউলিয়া নামের আরও দুই নারী জানান, তারা তাদের সন্তানদের দাদা-দাদির কাছে রেখে আসবেন এবং এই অস্ত্র তৈরিতে সাহায্য করবেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী