,

করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের টিকাদানে বিশ্বে বাংলাদেশ এখন শীর্ষ ১০-এ অবস্থান করছে। এটা অনেক বড় পাওয়া বলে স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন শীর্ষে। কোভিডে বাংলাদেশে এখন ভালো অবস্থানে আছে, এটা ধরে রাখতে হবে।

‘এমন অর্জন এমনি এমনি হয়নি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে’, যোগ করেন জাহিদ মালেক। তিনি আরও বলেন, ‘গতকাল শনিবার এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় এক কোটি ১২ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। আর প্রথম, দ্বিতীয় ও বুস্টার মিলিয়ে একদিনেই প্রয়োগ হয় এক কোটি ২০ লাখ টিকা।’

একদিনে আর কোন দেশ এত পরিমাণে টিকা দিতে পেরেছে কি না- সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন মন্ত্রী। এ সময় গতকালের কার্যক্রমে প্রধানমন্ত্রী খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবমিলে গতকাল পর্যন্ত মোট ২০ কোটি ৫০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা এখন মোট জনসংখ্যার ৭৩ শতাংশ ও টার্গেট জনগোষ্ঠীর প্রায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি। গণটিকা কার্যক্রম আরও দুদিন চলমান থাকবে। এরপরও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।’

এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৫২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬৩ হাজার ৫৫০ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৭৫৩ জন।

অন্যদিকে, শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দেশে গতকাল ৮ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৭৫৯ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য