,

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনারা

news-image

ইউক্রনের দক্ষিণের দ্বিতীয় বৃহত্তম শহর নোভা কাখোভকার দখল নিয়েছে রুশ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সংবাদমাধ্যম। এরই মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে প্রবেশ করেছে রুশ গাড়িবহর। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবোভ বলেছেন, রাশিয়ার হালকা কিছু সামরিক যান শহরের ভেতর ঢুকেছে।

এসময় তিনি সেখানকার স্থানীয়দের উদ্দেশ্য করে বলেন, ‘গোপন আশ্রয়স্থল থেকে কেউ দয়া করে বের হবেন না। শত্রুপক্ষকে ধ্বংস করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বেসামরিক মানুষকে রাস্তায় বের না হতে বলা হচ্ছে।’

এদিকে, কিয়েভের চারপাশে ভারী অস্ত্র মোতায়েন করে শহরটি ঘিরে ফেলছে রুশ সেনারা। গত চারদিনের রুশ হামলায় ৬৪ জন নিহতসহ অন্তত আড়াইশো বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

পরিস্থিতি বিবেচনায় শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করেছে কিয়েভের মেয়র। এছাড়া, ইউক্রেনের পশ্চিম ও উত্তর-পশ্চিমে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার কিয়েভে রুশ বাহিনী আড়াইশর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ভ্যাসিলকিভ শহরের রুশ ক্ষেপণাস্ত্রের হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তেলের ডিপো। সেখান থেকে বিষাক্ত ধোয়া নির্গত হচ্ছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ইউক্রেনের সাথে আলোচনার প্রস্তাবে অগ্রগতি না হওয়ায় রুশ বাহিনীকে পুরো শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। বিশ্লেষকরা বলছেন, গত তিন দিন ইউক্রেন অভিযানে রুশ সেনারা তাদের ৩০ ভাগ শক্তি ব্যবহার করেছিল।

এর আগে, রুশ হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন নিহতের দাবি করে ইউক্রেন। আর লড়াইয়ে সাড়ে তিন হাজার রুশ সেনা নিহত হয়েছে দাবি করে, তাদের মরদেহ নিতে রেড ক্রসের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী। এছাড়া কিয়েভ ছাড়তে ট্রেন স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়।

রুশ আগ্রাসনের পর থেকে এক লাখের বেশি ইউক্রেনীয় সীমান্ত পাড়ি দিয়েছে বলে তথ্য দিচ্ছে প্রতিবেশী দেশ পোল্যান্ড।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য