,

বইমেলার সময় বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলার সময়সীমা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ রোববার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আজ অনুমোদন করেছেন, বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে। কোভিডের কারণে আমরা আতঙ্কে ছিলাম যে বইমেলা করতে পারব কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল যে, বইমেলা স্থগিত করব কি না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়। পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে এটির সময় বাড়ানোর জন্য আবেদন করেন। আমরা সেসময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে।’

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিক থেকে রোগী বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে শনাক্তের সংখ্যা ও হার দ্রুত বাড়তে থাকে। ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। ফলে ফেব্রুয়ারির অর্ধেক পর্যন্ত বইমেলা পিছিয়ে দেয় সরকার।

এরপর মেলা শুরু হয় ১৫ তারিখ থেকে। সেসময় বলা হয়েছিল, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। তবে গত এক সপ্তাহর বেশি সময় ধরে করোনার সংক্রমণ কমছে। শনাক্তের নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে। করোনা পরিস্থিতির এ উন্নতির মধ্যে বইমেলার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিলো সংস্কৃতি মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য