,

ইউক্রেন থেকে পোল্যান্ডে আসা ২৪ বাংলাদেশি দূতাবাসে

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত দিয়ে আসা ২৪ প্রবাসী বাংলাদেশিকে দূতাবাস তাদের তত্ত্বাবধানে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ শনিবার দুপুরে রাজশাহীতে নগরভবনের গ্রিনপ্লাজায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল শুক্রবার রাত পর্যন্ত প্রথম ব্যাচে ২২ জনকে পোল্যান্ড দূতাবাস তত্ত্বাবধানে নিয়েছে এবং মালদোভা দিয়ে আজকে আরও ২ জন যাচ্ছেন। এতক্ষণে হয়তো পৌঁছে গেছেন।’

এ সময় তিনি বলেন, ইউক্রেন অবস্থানরত যেসব বাংলাদেশি পোলান্ড ও রোমানিয়ার সীমান্ত দিয়ে যাবে তাদের হেফাজতে নেবে সেখানকার দূতাবাস। রোমানিয়ার সরকারও ২ দিনের থাকা খাওয়ার ব্যবস্থা নেবেন।

শাহরিয়ার আলম বলেন, ‘ইতিমধ্যে ৩ শতাধিক বাঙালির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। পোলান্ড ও রোমানিয়ার দূতাবাসে নেওয়ার বিষয়ে সেখানকার বাংলাদেশি অ্যাম্বাসেডর ও কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা দিন রাত কাজ করছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ইউক্রেনে অবস্থানরত যেসব বাংলাদেশিদের পাসপোর্ট নেই তাদের ১৫ দিনের ট্রাভেল ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য