,

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ : শাস্তির দাবিতে কুবিতে মোমবাতি প্রজ্বলন

news-image

কুবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তির দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিক সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। গতকাল শনিবার রাত ১১টা ৩০ মিনিটে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির সভাপতি সাজ্জাদ বাসার, যুগ্ম সম্পাদক রিদওয়ানুল ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিবাদে উপস্থিত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‌‘বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বাধীনভাবে চলাফেরার জায়গা। এখানে আমাদের বোনদের ওপর এভাবে নির্যাতন করা হচ্ছে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এই বিষয়টা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং পরবর্তী সময়ে যেন আর এ রকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করা হোক।’

 

কুবি প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, ‘ধর্ষণ করেছে এটা একটা জঘন্য অপরাধ। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আন্দোলনকারীরা হামলার শিকার হয়েছে এটা আরেকটি অপরাধ, আরেকটি অন্যায়। আমি দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এসব অন্যায়কারীকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন তাদের দেখে আর কেউ এমন ঘৃণ্য ইচ্ছা পোষণ না করে।’

উল্লেখ্য, গত বুধবার বুশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সঙ্গে মেসে যাওয়ার সময় ৭/৮ জন ধর্ষক নিকটবর্তী নির্মাণাধীন জেলা প্রশাসক স্কুলে সেই শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হয় অর্ধশতাধিক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য