বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোতল ভেঙে ‘খোলা’ বলে বিক্রি

news-image

বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম এমনিতেই সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে। এর মধ্যে খোলা সয়াবিন তেল এবং পাম তেলের দামও নাগালের বাইরে চলে গেছে। রাজধানীর খোলা তেলের বাজারে হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে দাম এক লাফে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে এখন প্রতিকেজি খোলা সুপার সয়াবিন তেল ১৭২ থেকে ১৭৫ টাকা পর্যন্ত এবং পাম তেল ১৬৪ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে; যা সরকারের নির্ধারিত দামের চেয়েও বেশি।

কারওয়ান বাজারের যমুনা স্টোরের খুচরা বিক্রেতা মো. ওয়াসিম মিয়া বলেন, পাইকারিতে লুজ (খোলা) তেলের দাম অনেক বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে সুপার ও পাম দুটির দামই বেড়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে অনেক বিক্রেতা লুজ তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছেন। অনেকে আবার বোতল কেটে খোলা তেল হিসেবে বিক্রি করছেন। কারণ বোতলের লিটারের দাম পড়ছে ১৬০ টাকা, সেখানে খোলা তেলের পাইকারি দামই এখন ১৬২ টাকা কেজি; খুচরা যা বিক্রি হচ্ছে ১৭২-১৭৪ টাকা পর্যন্ত। বেশি দাম পাওয়ার আশায় অনেক ব্যবসায়ী বোতল ভেঙে ‘লুজ’ বলে তেল বিক্রি করছে।

আরেক খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, গত সপ্তাহেও পাম তেলের কেজি বিক্রি করেছি ১৫৪ টাকা। এখন তা ১৬৪ টাকা হয়েছে। অপরদিকে খোলা সুপার বিক্রি করছি ১৭২ টাকা। গত সপ্তাহে যা বিক্রি করেছি ১৬০ থেকে ১৬২ টাকা। এ হিসাবে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারিতে খোলা তেল কম মিলছে। যা পাওয়া যাচ্ছে তা অনেক বেশি দামে কিনতে হচ্ছে।

কদমতলী সাদ্দাম মার্কেট বাজারের সোলেমান স্টোরের খুচরা বিক্রেতা মো. ফয়েজ আহমেদ বলেন, পাম তেলের ড্রাম (১৮৫ কেজি) এখন ৩০ হাজার ২০০ টাকায় কিনতে হচ্ছে। অথচ কিছু দিন আগেও ২৭ হাজার ৩০০ টাকায় কেনা গেছে। পাইকারি বিক্রেতারা বলছেন আমদানি কমে গেছে। আমদানি খরচও বেড়েছে। তাই দাম এমন হারে বেড়েছে।

কারওয়ান বাজারের পাইকার ব্যবসায়ী মো. হানিফ জানান, বাজারে বোতল তেলের কোনো সরবরাহ সংকট নেই। তবে দাম অনেক বেড়ে যাওয়ায় খোলা তেলের আমদানি কমেছে। অনেকে রাশিয়া-ইউক্রেন সংকটের প্রভাবের গুজব ছাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এটা অযৌক্তিক। কারণ এ কারণে সহসাই দেশের ভোজ্য তেলের বাজারে প্রভাব পড়বে না। তবে আমদানি খরচ বাড়ায় দাম এমনটা বেড়েছে। খোলা তেলের দাম বাড়ার কারণ হিসেবে তারা হাত বদলের সরবরাহ ব্যবস্থাকে দায়ী করেন তিনি।

উল্লেখ্য, বহির্বিশ্বে তেলের দাম বাড়ায় ৭ ফেব্রুয়ারি দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। এ ছাড়াও পাঁচ লিটারে ৩৫ টাকা ও পাম তেলে ১৫ টাকা বাড়ানো হয়। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ দাম নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের পাঁচ লিটার তেলের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা