,

বিয়ের আসর ছেড়ে পালালেন ‍বুবলী!

news-image

বিনোদন প্রতিবেদক : জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। পরিবারের পছন্দে আনিসুর রহমান মিলনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে বুবলীর সিদ্ধান্ত পছন্দের মানুষকে বিয়ে করবেন। আর সে পরিকল্পনা অনুযায়ী, বিয়ের দিন রোশানের হাত ধরে পালালেন তিনি! এ নিয়ে তুলকালাম কাণ্ড। তবে ঘটনাটি বাস্তবে নয়। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে।

এই সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছেন বুবলী। তিন নায়ক- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা।

নির্মাতা জসিম উদ্দিন জাকির বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মিলন ভাই বুবলীকে পাগলের মতো ভালোবাসনে। কিন্তু রোশানকে ভালোবাসেন বুবলী। যার কারণে বিয়ের আসর থেকে রোশানের হাত ধরে পালিয়ে যায় সে। এরপর নানা সিনেম্যাটিক ঘটনা ঘটে।’

বুবলী জানান, এটি রোমান্টিক অনেক সুন্দর গল্পের সিনেমা। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য- সবকিছুই ভালো লাগার মতো।

নির্মাতা জানান, গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুটিং ৩ মার্চ শেষ হবে ফিল্ম ভ্যালিতে। এরপর বিরতি দিয়ে ১৪ মার্চ থেকে শেষ লটের কাজ শুরুর কথা রয়েছে। সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে।

এদিকে, চলতি বছর ৬ ফেব্রুয়ারি গানের শুটিংয়ের মাধ্যমে এফডিসিতে ‘মায়া : দ্য লাভ’র প্রথম লটের দৃশ্যধারণ শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করছেন আলীনুর আশিক ভূঁইয়া।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য