,

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের নয়াদিল্লিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (আইন শাখা) আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।

ওবায়দুল কাদেরের সঙ্গে দিল্লী থেকে ফিরেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা আবু নছর রিজভী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য