,

ব্রাহ্মণবাড়িয়ায় মাঝরাতে বাজারে অগ্নিকান্ড, ৩৩ দোকান পুঁড়ে ছাই

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কুটি বাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ জানান, রাত ১০টা ২০ মিনিটে আমাদের কাছে কুটি বাজারে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা অনেক ছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় বাজারের অনেক দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোতে ছিল চালের গুদাম, লাইব্রেরি, তেলের মিলসহ অন্যান্য দোকান।
তিনি আরও জানান, আগুন কী থেকে সূত্রপাত হলো তা এখনই আমরা বলতে পারছি না। তদন্তের পর এ সম্পর্কে বলা যাবে। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য