,

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. মামুন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা যান তিনি।

নিহত মামুন পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুল জলিলের সন্তান। বর্তমানে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার ১১১৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য