,

বরিশালে ট্রলার ডুবি ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : বরিশালের ট্রলারডুবির চার দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা মরদেহটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে রফিকুল ইসলাম। তার ছবির সঙ্গে মুখমণ্ডলের মিল দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টায় আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান।

এ বিষয়ে বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধান পেতে কাজ করছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারযোগে যাওয়ার পথে রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য