,

ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, মা-ছেলে গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের সোনাপুরা উত্তর বিলহামলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের পিয়ারা বেগম ও তার ছেলে মাদক ব্যবসায়ী নাজু মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহরাব হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য গিয়ে নাজু মিয়াকে ১০৯ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার পরিবারের সদস্যরা এবং বেশ কয়েকজন মাদকসেবী একজোট হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। তাদের হামলায় এসআই সোহরাব ও কনস্টেবল শামিম আহত হন।

পরে পুলিশের কাজে বাধা দেওয়ায় নাজু মিয়া ও তার মা পিয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এসআই সোহরাব হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন।

এসআই সোহরাব হোসেন জানান, আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে না পেরে পুলিশকে কিল-ঘুষি মারাসহ তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য