,

আসামি ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এসআইয়ের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসসিংহ : ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে মৃত্যু হয়েছে পুলিশের এক এসআইয়ের। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসআই তানজিল আল আসাদ (৪৮)। তার গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন।

আজ শুক্রবার সকালে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে অভিযানে যান এসআই আসাদ। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আর ফেরেননি তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি বলেন, আসাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য