,

ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ নাম জমা, আসছে গেজেট

news-image

নিজস্ব প্রতিবেদক প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দিয়েছেন অনুসন্ধান কমিটির সদস্যরা। এদের মধ্যে একজন প্রধান ও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুসন্ধান কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছ নাম জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এই পাঁচজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

অনুসন্ধান কমিটির পাঁচজন সদস্য সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর তারা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নামগুলো তুলে দেন। তবে অসুস্থতার কারণে অনুসন্ধান কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আসতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য