,

বিজ্ঞাপনে মৌসুমীর চমক

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী। নির্বাচনী আমেজ কাটিয়ে পুরোদমে কাজে ফিরেছেন। এরই মধ্যে আরএফএল গ্যাস স্টোভ এর নতুন বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’ থিম নিয়ে আইডিয়া বক্সের পরিকল্পনায় নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মান করেছেন শাফায়াত হোসেন শাওন।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলেই দর্শকের জন্য চমক থাকছে।’

নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন,‘একেবারেই ভিন্নধর্মী একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকের বেশ ভালো লাগবে।’

জানা গেছে, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এদিকে তিনটি সিনেমার শুটিং ও ডাবিং-এর কাজ শেষ করেছেন মৌসুমী। সিনেমাগুলো হচ্ছে সরকারী অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’। শিগগিরই আরো দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। একটি ‘ছিটমহল’ ও অন্যটি ‘কানাগলি’। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমা দুটিতে মৌসুমী’র সঙ্গে ওমর সানী থাকার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য