,

দ্রব্যমূল্য কমানোর দাবিতে আগামী সপ্তাহে সারাদেশে বিএনপির বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে হাটসভা ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচিও পালন করা হবে। এ ছাড়াও মহান স্বাধীনতা দিবস কেন্দ্র করে আগামী মার্চ মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে কর্মসূচির তারিখ জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সবজির দাম বাড়ছে। অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতী মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। কিছু মানুষ সরকারের মদদপুষ্ট হয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে।

বিএনপি মহাসচিব বলেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে প্রায় ৫ লাখ টাকা বেতনে কয়েক দফা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে দুর্নীতির যাবতীয় সুযোগ সৃষ্টি করা হচ্ছে। দফায় দফায় গ্যাস, পানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড