,

ইউক্রেন থেকে কূটনীতিক সরাচ্ছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কিয়েভে অবস্থিত দূতাবাস থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া। রুশ সংবাদ সংস্থা তাস ও বার্তা সংস্থা এএফপি কূটনীতিক সরানোর এই খবর নিশ্চিত করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউক্রেন জুড়ে রুশ কূটনৈতিক মিশনে ‘একাধিক আক্রমণ’ এবং রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক পদক্ষেপের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দূতাবাসের একটি সূত্র তাসকে জানিয়েছেন, দূতাবাস থেকে কূটনীতিক সরানো ইতিমধ্যে শুরু হয়েছে। মস্কোর আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পুতিনকে দেশের বাইরে সেনা কার্যক্রমের অনুমতি দেওয়ার একদিন পর এই ঘোষণা সামনে এলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য