,

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, তিনজনের মরদেহ উদ্ধার

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকর্মী ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

লিমা জানান, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্টের তিনতলা ভবনের নিচতলায় ওই কারখানাটিতে বিকেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও পাঁচ ইউনিট।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, তারা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কিছু বলতে পারছেন না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য