,

বিএনপির ‘আওয়ামী লীগ ফোবিয়া’ রয়েছে : বাহাউদ্দিন নাছিম

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ‘আওয়ামী লীগ ফোবিয়া’ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বিএনপি নেতাদের দেশেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। নাছিম বলেন, বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। তারা চায় না উন্নয়নের ধারাবাহিকতা থাকুক। তাই সব কাজের বিরোধিতা করে।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি থেকে নাম নিয়ে যে নির্বাচন কমিশন গঠন হবে সেটাকে আওয়ামী লীগ স্বাগত জানাবে জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ মনে করে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটার প্রতি আস্থা রাখতে হবে।

এর আগে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বরিশাল বিভাগের সাংগঠনিক প্রধান আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সদস্য গোলাপ রব্বানী চিনু, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

নাছিম আরও বলেন, মির্জা ফখরুল সব সময় নেতিবাচক কথা বলেন এবং এটা উনার বরাবরের অভ্যাস। তিনি মিথ্যাচার করেন, অপপ্রচার করেন এবং হতাশা ছড়িয়ে বেড়ান।

তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের যেভাবে ঠিক করে দেবেন বাংলাদেশের মানুষ সেভাবেই মেনে নেবে।

নাছিমের অভিযোগ, গণতন্ত্র বিপন্ন হোক এটা মির্জা ফখরুলরা সব সময় চান। গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক তারা চায় না। এটা ধারাবাহিকভাবে তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

‘ইসিতে ১০ জনই আওয়ামী লীগের’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কে আওয়ামী লীগের লোক, কে না সেটার রায় দেবে জনগণ। যারা জামায়াত ঘরানার রাজনীতি করে তারা জামায়াতের বাইরের সবাইকে আওয়ামী লীগ মনে করে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা