,

মাথাপিছু আয় ও রিজার্ভ নিয়ে মিথ্যা বলছে সরকার : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মাথাপিছু আয় বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, বৈদেশিক মুদ্রার মজুদ যা রয়েছে তা থেকে ১৫ শতাংশ বাড়িয়ে বলা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই তথ্য দিয়েছে। তারা রিজার্ভের যে ৪৬ বিলিয়ন ডলারের কথা বলছে এটা তার চেয়ে ৭ বিলিয়ন ডলার কম হবে।

শেরপুরের নালিতাবাড়ীতে এক কৃষকের আত্মহত্যার প্রসঙ্গ টেনে মাথাপিছু আয় বাড়বার তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তারা মাথাপিছু আয় বাড়ার কথা বলছে। তাই যদি হবে শফিউদ্দিন আত্মহত্যা করলেন কেন? তিনি সেচের ব্যবস্থা পাননি। এভাবে জোর করে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে।’

ফখরুল বলেন, ‘তারা কথায় কথায় উৎপাদনের কথা বলছে, উন্নয়নের কথা বলছে। মনে হয় উন্নয়নের দাপটে বাংলাদেশে সব কিছু সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে। অথচ গতকালই আমরা দেখেছি বাংলাদেশকে এখনো ৬৭ লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হচ্ছে। এতে প্রমাণ হয় খাদ্য স্বয়ংসম্পন্নতার দাবি ভাওতাবাজী ছাড়া আর কিছু নয়।’

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘কৃষক ভাইদেরকে সরকার চরম বিপাকের মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের মনে আছে, তারা ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেছিল। তারা কি খাইয়েছে? এখন কত? ৬০/৭০ টাকা।’

তিনি আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। চাকরি তো সাধারণ মানুষ পায়ই না। যারা চাকরি পায় তাদের ২০/২৫ লাখ পর্যন্ত ঘুষ দিতে হয়।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রত্যেকটা জিনিসের দাম ১০/১৫ গুণ বেড়ে গেছে। আজকে গ্যাস-পানি-বিদ্যুতের দাম বেড়ে গেছে। মানুষ এখন বিক্ষুব্ধ। মানুষ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়।’

এসময় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন কৃষক দলের হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, মোশাররফ হোসেন এমটি, ওমর ফারুক শাফিন, ওবায়দুর রহমান টিপু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য