,

মিথিলাকে নিয়ে কলকাতার অভিনেতার অভিযোগ

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ এখনও নেটদুনিয়া কাপাচ্ছে। সেই হাওয়া লেগেছে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার গায়েও। আর তাকে ঘিরে মধুর অভিযোগ করেছেন কলকাতার অভিনেতা সৌরভ দাস।

দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় চলছে আলোচিত সিরিজ ‘মন্টু পাইলট’র কাজ। আর সেই শুটিং সেটটা পুরোটাই মাত করে রেখেছেন মিথিলা। তার দৌরাত্ম্যে নাকি নাকানিচোবানি খাচ্ছেন বেচারা সৌরভ দাস ওরফে ‘মন্টু’।

গত ১২ জানুয়ারি কালীঘাটে পূজা দিয়ে শুট শুরু হয়। একাধিক স্থানে চলছে কাজ। সেখানেই নাকি নানা সময়ে নানা মেজাজে মিথিলা সাইকেল চালিয়ে সাইসাই চক্কর কাটছেন। কখনো হিম হিম ভোর রাতে ভেজা শরীরে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা গেছে। আর ‘কাঁচা বাদাম’ গান শুনলেই তার সঙ্গে নেচেই চলছেন তিনি।

ভারতীয় পত্রিকা আনন্দবাজারের কাছে সৌরভের দাবি, ‘“কাঁচা বাদাম” গান কানে গেলে শুট ভুলে সেটের মধ্যেই উদ্দাম নাচ নাচছেন মিথিলা! তাকে আটকানো কঠিন। খুব দ্রুত সবার সঙ্গে মিশে গিয়েছেন মিথিলা।’

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। শহীদদের স্মরণ করতে শুটিং শেষে ছোট্ট একটি আয়োজন করে ইউনিট। সেখানে হঠাৎ বেজে ওঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। নিজ দেশের গানটি শুনেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। এসময় তাকে বুকে টেনে নেন সহকর্মী।

উল্লেখ্য, কলকাতায় এখন ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় মৌসুমের কাজ চলছে। যেখানে এবারের প্রধান আকর্ষণ বহ্নি অর্থাৎ মিথিলা। তার বিপরীতে আছেন মন্টু বা সৌরভ দাস। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য