বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নূর আলী ফ্যামিলি ট্রাস্টের’ যাত্রা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ইউনিক গ্রুপ’ রূপান্তরিত হয়ে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’ নামে যাত্রা শুরু করেছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ট্রাস্ট উদ্বোধন করেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী।

রাজধানীর বনানীতে ইউনিক গ্রুপের করপোরেট অফিস ‘বোরাক মেহেনূরে’ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মোহা. নূর আলী বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে ‘নূর আলী ফ্যামিলি ট্রাস্ট’-এর যাত্রা শুরু হলো। আমরা ধীরে ধীরে গ্রুপের কোম্পানিগুলো এই ট্রাস্টের অন্তর্ভুক্ত করব।’

মোহা. নূর আলী বলেন, ‘এই ট্রাস্টের জন্য ফাউন্ডেশনও হবে। এই ফাউন্ডেশনের অধীনে চ্যারিটি প্রোগ্রাম থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ এ ধরনের যা কিছু আছে, সব কিছু ফাউন্ডেশনের অধীনে থাকবে।’

তিনি আরও বলেন, ‘সব প্রতিষ্ঠান ট্রাস্টই টেনে নিয়ে যাবে। যেমন প্রজন্মের পর প্রজন্ম তাদের উত্তরাধিকার টেনে নিয়ে যায়। বাবার পর সন্তান তার সম্পদ পায়, সন্তানের পর নাতি। আমরা এটিকে রূপান্তরিত করেছি এভাবে- আমাদের ইউনিক গ্রুপ, এর পর আসছে নূর আলী ফ্যামিলি ট্রাস্ট। এটিই কন্টিনিউ হবে। ধারাবাহিকভাবে আমি যেমন বাবার সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি বা আমার সম্পদ সন্তানরা উত্তরাধিকার সূত্রে পাবে, এটি রেওয়াজ। এই রেওয়াজ আমি পরিবর্তন করেছি। সব সম্পদের মালিক হবে ট্রাস্ট। ট্রাস্ট তার এই সম্পত্তি, আয় বা তার লাভ বণ্টন করবে। সেভাবেই এটি চলতে থাকবে। এ ক্ষেত্রে শুধু আমাদের প্রফেশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে এই ট্রাস্ট পরিচালিত হবে।’

মোহা. নূর আলী বলেন, ‘এখানে ফ্যামিলির লোকজন যদি যোগ্য থাকে, তা হলে ভালো। ফ্যামিলির লোকজন যোগ্য না থাকলেও শেয়ারহোল্ডার হিসেবে ট্রাস্টির লভাংশ পাবে। এটি পুরোপুরি ম্যানেজমেন্ট পরিচালনা করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের উপদেষ্টা ড. খোন্দকার শওকত হোসেন, ট্রাস্ট অফিস সিইও সৈয়দ ছানোয়ারুল হক, ইউনিক গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন (অব) আনিসুর রহমান প্রমুখ। ইউনিক গ্রুপের অন্যান্য কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা