,

আজ বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা নেবেন। গত বৃহস্পতিবার তিনি বুস্টার ডোজ টিকা নেওয়ার ম্যাসেজ পান। সেই অনুযায়ী, আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে খালেদা জিয়া টিকা নেবেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেন। তার এক মাস আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গত বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

পরবর্তী সময়ে লিভার সিরোসিসের আক্রান্ত খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসা দেওয়ার পর করোনা সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে গুলশানের বাসা ফিরোজায় আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য