,

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন, সোমবার যা ছিল ১৬ হাজার ৫১।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এভিপি লাইভ এ খবর জানিয়েছে।

৪৯ দিন পর ভারতে দুই লাখের নিচে নেমেছে মোট সক্রিয় রোগীর সংখ্যা। পাশাপাশি এক ধাক্কায় অনেকটাই কমেছে ভারতে কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যাও। এ সংখ্যা শনিবারের তুলনায় প্রায় তিন হাজার কম।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ছিল ১ দশমিক ৯৩ শতাংশ। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৩৪ হাজার ২২৬ জন।

ভারতে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরালা রাজ্য। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আট হাজার ৯৮ জন।

দৈনিক সংক্রমণের নিরিখে এর পরই রয়েছে মহারাষ্ট্র। তবে বাকি সব রাজ্যগুলোতেই সংক্রমণের গ্রাফ অনেকটাই নেমেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ১২ হাজার ১০৯ জন। বেড়েছে দৈনিক সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩০ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য