,

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর কলাবাগান এলাকায় একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আল বারাকা নামে ক্যাফেটেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ সবাইকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

দগ্ধরা হলেন, ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (১৮) ও বাবুর্চি সবুজ (৩৫)।
প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, সকালে ক্যাফেটেরিয়া খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেছিল। চুলার সঙ্গে সংযুক্ত থাকা পুরাতন খালি গ্যাস সিলিন্ডারটি লাইন খুলে নতুন সিলিন্ডার লাগাচ্ছিলো তারা। পুরাতন সিলিন্ডারটির মুখ খুলে সেটির ভিতর থাকা বাকি গ্যাসটুকু বের করে দিচ্ছিলো তখন সেই গ্যাস বের হয়ে পাশে থাকা জ্বলন্ত চুলার আগুনের সংস্পর্শে জ্বলে উঠে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হয়। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, ৪ জনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সবার হাতে ও পায়ে সামান্য দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়। বাকি দু’জনকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য