,

জাল সার্টিফিকেটে চাকরি, ফাঁসের ভয়ে সহকর্মীকে খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় ‘হাজী বাড়ী প্লান্ট’ নামের হাঁস-মুরগির খামারে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতো রবিউল আলম হৃদয়। তবে নিজের সার্টিফিকেট নয়। বড় ভাই শফিকুল আলম জয়ের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাসের সনদপত্র দিয়ে নিজের নামে করে।

একপর্যায়ে বিষয়টি জেনে যায় হৃদয়ের সহকর্মী জীবন চন্দ্র বিশ্বাস। এর জন্য হৃদয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে হৃদয় সার্টিফিকেট জাল করে চাকরি নিয়েছে তা ফাঁস করে দিবে বলে হুমকি দেয়ায় হৃদয় তাকে হত্যা করে। সোমবার রাতে নেত্রকোনা সদর থানার হোসেনপুর এলাকা থেকে রবিউল আলম হৃদয়কে (২৬) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

এই হত্যাকান্ডের বিষয়ে মৃতের ভাই- সুমন চন্দ্র বিশ্বাস (২৩) মো. শফিকুল আলম জয়ের (২৮) বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা হয়।

গ্রেপ্তার হওয়া হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মুক্তা ধর বলেন, সে তার বড় ভাই মো. শফিকুল আলম জয়ের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাসের সনদপত্র দিয়ে নিজের নামের ব্যক্তির পরিচয়ে ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থিত ‘এজিস সিকিউরিটি ফোর্স’ কোম্পানীতে ২১ দিনের সিকিউরিটি গার্ডের কোর্স করে। এরপর সে ময়মনসিংহের ভালুকা থানার ‘দি এপ্যারেলস ইস্ট জামিরদিয়া’ নামক পোশাক কারখানায় গার্ড হিসেবে প্রায় ৮ মাস কাজ করে।

তিনি বলেন, পরবর্তীতে গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় ‘হাজী বাড়ী প্লান্ট’ নামের এক হাঁস-মুরগীর খামারের সিকিউরিটি গার্ড হিসেবে প্রায় ২ মাস ধরে কাজ করে আসছিলো সে। ঐ খামারেই ভিকটিম জীবন চন্দ্র বিশ্বাসের সাথে কাজের সুবাদে তার পরিচয় হয়। কোম্পানির ৪ রুমের ভাড়া করা বাসায় তারা দু’জন প্রায় দুইমাস ধরে একই রুমে বসবাস করে আসছিল।

সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, ঘটনার দিন ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত প্রায় সাড়ে ৭ টার সময় জীবন চন্দ্র আসামী হৃদয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে হৃদয় সার্টিফিকেট জাল করে চাকরি নিয়েছে তা ফাঁস করে দিবে বলে হুমকি দেয়। এতে উভয়ের মধ্যে বাগবিতন্ডা তৈরী হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, একপর্যায়ে হৃদয় ঘরে থাকা দৈনন্দিন কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে সহকর্মী জীবন চন্দ্র বিশ্বাসের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হলে চিকিৎসার জন্য কাছের একটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সহকর্মীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনার একমাত্র আসামীকে দ্রুততম সময়ে অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের