শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে লাশ নিয়ে সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে মরদেহ নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেছে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা।

সোমবার বেলা ২টা থেকে এই অবরোধ শুরু হয়। এর ফলে সড়কে আটকা পড়েছে কয়েকশ যানবাহন ও কয়েক হাজার মানুষ।

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে (৪০) ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল শান্তিগঞ্জ থানা-পুলিশ।

তার ছোট ভাই ডালিম মিয়া বলেন, উজির মিয়াকে পুলিশ ধরে নিয়ে থানায় নির্যাতন করে। পরদিন তাকে একটি চুরির মামলায় আদালতে পাঠালে জামিনে মুক্ত হন। এরপর থেকে উজির মিয়া গুরুতর অসুস্থ হন। এ অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।

এরপর এ ঘটনায় শান্তিগঞ্জ থানার এস আই আলা উদ্দিন, এসআই দেবাশীষ, এসআই পার্ডন কুমার সিংহ-এর বিচারের দাবিতে উজির মিয়ার মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থল থেকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ দুপুরে জানান, তারা ঘটনাস্থলে আছেন। তখনো সড়কে অবরোধ চলছিল।

খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম ঘটনাস্থলে যান। তাদের হস্তক্ষেপে বিকেল পাঁচটার দিকে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে কথা বলার জন্য শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি