,

গেল এক বছরে কেউ খবর নেয়নি : এটিএম শামসুজ্জামানের স্ত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান করেছেন নাটক, সিনেমা, বিজ্ঞাপনসহ অভিনয়ের বহু শাখায়। জীবনের ৬০টি বছর কাটিয়েছেন সিনেমায়। কিন্তু তার মৃত্যুর মাত্র এক বছরেই একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতাকে ভুলতে বসেছেন তার সহকর্মীরা!

আজ রোববার এটিএম শামসুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী। এদিনে প্রয়াত গুণী অভিনেতাকে নিয়ে চলচ্চিত্রের কোনো সংগঠন থেকে বড় কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। আর নাটকের সংগঠনগুলো থেকেও তেমন কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। তার পরিবার ক্ষোভ প্রকাশ করে জানায়, গত এক বছরে সিনেমা-নাটকের কেউ-ই তাদের খবর নেয়নি।

প্রয়াত এই কিংবদন্তির স্ত্রী রুনি বলেন, ‘৬০ বছর যে মানুষটা কাজ করলো ইন্ডাস্ট্রির জন্য, মৃত্যুর এক বছরে তার পরিবার কেমন আছে? সে খবর কেউ নেয়নি। সিনেমা-নাটকের কেউ-ই না। আজকে পত্রিকাতেও তাকে নিয়ে কোনো লেখা দেখলাম না।’

তিনি আরও জানান, আজ পারিবারিকভাবে এটিএম শামসুজ্জামানের জন্য কোরআন খতম, এতিমদের খাওয়ানো ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে, বিষয়টি প্রসঙ্গে শিল্পী সমিতির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘আমি শুটিংয়ে কক্সবাজার আছি, সমিতির পক্ষ থেকে এটিএম শামসুজ্জামান সাহেবকে নিয়ে কোনো আয়োজনের খবর আমার কাছে নেই।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘মাত্রই তো নতুন কমিটি হলো, আশা করছি এখন থেকে নিয়মিত তার পরিবারের খোঁজ-খবর নেবো।’

উল্লেখ্য, ১৯৬৫ সালে অভিনেতা হিসেবে অভিষেক ঘটে এটিএম শামসুজ্জামানের। তবে সহকারী পরিচালক হিসেবে ১৯৬১ সালেই ঢালিউডে কাজ শুরু করেন তিনি। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খলনায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমার পাশাপাশি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নন্দিত এই অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য