,

বরকত-রুবেলের মামলায় ডেভিড ও ফাহিমকে গ্রেপ্তার, অভিযোগগঠন শুনানি ৭ মার্চ

news-image

আদালত প্রতিবেদক : ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় অভিযোগগঠন শুনানি পিছিয়ে আগামী ৭ মার্চ ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ নজরুল ইসলাম আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

এদিন মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা ফাহাদ বিন ওয়াজেদ শাহীন ওরফে ফাহিম এবং আওয়ামী নেতা কামরুল হাসান ডেভিডকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ সম্পর্কে সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুব হাসান জানান, ‘উভয় আসামি ফরিদপুরে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছিলাম। সে অনুযায়ী এদিন তাদের ফরিদপুর কারাগার থেকে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।’

শুনানিকালে বরকত ও রুবেল এবং ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার অপর আসামি সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফের হোসেনের আপন ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) এএইচ এম ফুয়াদ, মোহাম্মাদ আলী মিনার, তারিকুল ইসলাম ওরফে নাছিম পলাতক রয়েছেন। তবে পলাতক আসামিদের মধ্যে এএইচ এম ফুয়াদ সম্প্রতি গ্রেপ্তার হলেও তাকে এ মামলায় এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।

এর আগে গত বছরের ৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার প্রধান দুই অভিযুক্ত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বরকত এবং ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি রুবেলের স্বীকারোক্তিতে আরও ৪০ জনের নাম আসে। তাদের মধ্যে একজন মারা যাওয়ায় এবং অপর ৩৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ অব্যাহত রেখে আপাতত তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলায় এর আগে দুই সহোদরের ৫ হাজার ৭০৬ বিঘা জমি, ৫৫টি গাড়ি জব্দ ও ১৮৮টি ব্যাংক হিসাবে থাকা ৯ কোটি ৮৮ লাখ টাকা ফ্রিজের আদেশ দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু