বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৫ সালের পর থেকে রাশিয়া ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

এসময় বিভিন্ন তথ্য প্রমাণে এই চিত্রই উঠে আসছে বলেও জানান বরিস।

তিনি বলেন, ১৯৪৫ সালের পর থেকে ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া। এই যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও সবদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলতে একটি আক্রমণ শুরু করতে চায় রাশিয়া।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা যে পরিকল্পনা দেখতে পাচ্ছি তাতে আমি ভীত যে, ১৯৪৫ সালের পর থেকে ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হতে পারে। এই যুদ্ধে কেবল ইউক্রেনীয়দের প্রাণহানিই হবে না, এতে অনেক ‘তরুশ রুশ নাগরিকও’ প্রাণ হারাবে।

উল্লেখ্য, নিরাপত্তা বিষয়ক একটি বার্ষিক সম্মেলনে অংশ নিতে অন্য বিশ্বনেতাদের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন জার্মানির মিউনিখে অবস্থান করছেন। শনিবার সেখান থেকেই সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল